টিকটকের বিরুদ্ধে ১৩ অঙ্গরাজ্য ও ডিসির মামলা

৯ অক্টোবর, ২০২৪ ১৯:৫৩  

শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করার অভিযোগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ও ডিসট্রিক্ট অব কলম্বিয়া। মঙ্গলবার নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়াসহ স্ট্রেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা আলাদাভাবে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, টিকটক অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশু ও তরুণরা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। এটিকে ‘ডিজিটাল নিকোটিন’ হিসেবে আখ্যায়িত করেছেন তারা। পাশাপাশি টিকটক কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক জরিমানা চাওয়া হয়েছে মামলাগুলোতে।

আসক্তি তৈরির মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও তাদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান ম্যাসাচুটেসের অ্যাটর্নি জেনারেল আন্ড্রিয়া ক্যাম্পবেল।

টিকটকের অটো প্লে, আনলিমিটেড স্ক্রল এবং রিকমেন্ডেশের মতো ফিচারগুলো শিশুকিশোরদের ঝুঁকির মুখে ফেলেছে বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে এক বিবৃতিতে সব অভিযোগ প্রত্যাখান করেছে টিকটক কর্তৃপক্ষ।

ডিবিটেক/বিএমটি